Nabadhara
ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে মাইক্রো চাপায় বাসের সুপারভাইজার নিহত

সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় মাইক্রো চাপায় এনামুল সরদার মনির (৪০) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার সময় পিংলজংগের কামাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কামাল ফিলিং স্টেশনে জ¦ালানী তেল নেওয়ার জন্য হাসান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামে। এসম বাসের সুপারভাইজার রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস এনামুল সরদার মনিরকে ধাক্কা দিয়ে পিষ্ট করে। এসময় স্থানীয় লোকজন দৌড়ে আসলে মাইক্রোবাসটি রেখে ড্রাইভার পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত এনামুল সরদার খুলনার সোনাডাঙ্গা এলাকার পান্না সরদারের ছেলে বলে জানা গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আমরা এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে আমাদের নিজস্ব এম্বুলেন্সে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তানভির মাহমুদ অনিক জানান, দুর্ঘটনার শিকার এনামুল সরদার মনিরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

মাদ্রাসাঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (আইসি) এসআই হাসানুর রহমান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।