Nabadhara
ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে গ্রামবাসী মিলে ইভটিজারকেে ধরে পুলিশে সোপর্দ 

সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা এলাকায় ফয়সাল মিয়া (২৬) নামে এক মাদকসেবী ও বখাটে ইভটিজার যুবকের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। অবশেষে তাকে স্থানীয় গ্রামবাসী মিলে ধরে পুলিশে সোপর্দ করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

জানা গেছে, বখাটে যুবককে রোববার কামটা এলাকার লোকজন আটকে রাখে। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করে। ফয়সাল মিয়া কামটা গ্রামের সত্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

এদিকে, বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের নানাভাবে উত্যোক্ত করার অভিযোগে ওই ফয়সালের শাস্তি দাবী করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় জনগন।

শিউলি বেগম, সাবিনা বেগম মো মতলুব হোসেন সহ কয়েকজন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন জানান, ছাত্রীরা বিদালয়ে যাতায়াতের সময় নানাভাবে উত্যোক্ত করে আসছিল। এর প্রতিবাদ করতে গেলে উল্টে ভয়ভীতি দেখাতো। মাদকসেবী ফয়সালের বিরুদ্ধে ভয়তে কেউ কিছু করার সাহস পেতেন না। যে কারনে কয়েকটি পরিবার তার ভয়ে বাড়ী ছাড়া রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি জানান, ফয়সালের বিরুদ্ধে এলাকায় একাধিক নানা অভিযোগ রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে একজন মাদকসেবী বলে এলাকায় পরিচিত।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাপড় ব্যবসায়ি খাঁন সাইদুজ্জামান জনি (৪৫) কামটায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ওই ফয়সাল তার উপর হামলা করে। এতে জনি গুরুত্বর আহত হন। এ ঘটনায় আহতের ভাই খাঁন রনি বাদি হয়ে স্থানীয় ফয়সাল মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামী হিসেবে ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার (২২ জানুয়ারি) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।