Nabadhara
ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুজন মজুমদার, রামপাল বাগেরহাট
জানুয়ারি ২২, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল বাগেরহাট

এগারো পেরিয়ে বারতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি ও প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদারের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলজার হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, তথ্য ও ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, সদস্য লায়লা সুলতানা, হারুন শেখ প্রমূখ।

 

সাংবাদিকগণ সমাজের দর্পণ। দেশ ও সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো অকুতোভয়ে একমাত্র সাংবাদিকরাই তুলে ধরেন। তাদের কাছ থেকে এই সমাজ অনেক কিছুই প্রত্যাশা করে। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে এশিয়ান টেলিভিশনের যাত্রা শুরু। দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হিসেবে এশিয়ান টেলিভিশনের অগ্রণী ভূমিকা রয়েছে। বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।