Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি রাজপথ নিয়ে আছে,আমরা এলাকায় জনগনের কাছে আছি-শেখ তন্ময় এমপি

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি

বিএনপিকে সরকারের পতন ঘটাতে আরও পাঁচবছর অপেক্ষা করতে হবে,তারা রাজপথ নিয়ে আছে আমরা এলাকায় জনগনের কাছে আছি। বাগেরহাটে শীতার্ত ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ তন্ময় এমপি। ২২ শে জানুয়ারি সোমবার বিকালে রেলরোডস্হ দলীয় কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েক হাজার  শীতার্ত ব্যক্তিদের মাঝ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

 

পৌর আওয়ামীলীগ সভাপতি বশিরুল ইসলামের সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সম্পাদক ভুঁইয়া হেমায়েত উদ্দিন,পৌর মেয়র খান হাবিবুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় এমপি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী নিদর্শনা মোতাবেক দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে কোন ভাবে সময় নষ্ট করা যাবে না।

 

তিনি আরও বলেন আমার কাছে এই অঞ্চলের মানুষের যে চাওয়া পাওয়া তা আমি শতভাগ পূরণ করার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করবো।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।