Nabadhara
ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‌্যালি  

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জানুয়ারি ২৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

‘সুস্থ সবল কিশোর কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে ধুমপান ও মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮জানুয়ারি) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে কৈশোর বান্ধব প্রকল্পের আওতায় র‌্যালীটি সিভিল সার্জন অফিস চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়েছে।

 

র‌্যালীতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,নড়াইলের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

পরে র‌্যালী শেষে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন। মাদকের ক্ষতিকর দিক নিয়ে বক্তৃতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম, পরিদর্শক আব্দুস সালাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।