Nabadhara
ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্যর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়ালীর দুমকিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র/কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার(২৮ জানুয়ারি) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা জতীয় পার্টির সভাপতি এ্যাড. এইচ.এম.মাসুদ আল মামুন এর সভাপতিত্বে ও সৈয়দ জসিম উদ্দিন এর সঞ্চালনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ১১১ পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার নিম্ম আয়ের রিস্কাচালক ও অটোবাইক চালকসহ ছিন্নমূল শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

 

এ সময় জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা জাপা সভাপতি মো.জাফরুল্লাহ, দুমকি উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম জাপা সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হাসানসহ জেলা উপজেলার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য ২ হাজার পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।