Nabadhara
ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে অবৈধ মা‌হি‌ন্দ্রের ধাক্কায় নিহত ১

মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি প্রতি‌নি‌ধিঃ
জানুয়ারি ২৮, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি প্রতি‌নি‌ধিঃ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় বালুবাহি মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নেছার হাওলাদার (৪০) নামে এক কো‌টের মুহুরীর মৃত্যু হয়েছে। র‌বিবার ( ২৮ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে কাল‌কি‌নি -ভুরঘাটা সড়কের রে‌ন্ডিতলা এস্থা‌নে এ ঘটনা ঘটে। নিহত নেছার হাওলাদার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রাজ‌দি এলাকার মাওলানামোঃ কা‌দের হাওলাদারের ছেলে।

 

জানাগেছে, কালকিনি থেকে মটরবাইক যোগে মাদারীপুর কো‌টে যাচ্ছিলেন নেছার হাওলাদার। নিহত নেছার হাওলাদার তার নিজ বাইক নি‌য়ে রে‌ন্ডিতলা নামক এস্থা‌নে গেলে পিছন দিক থেকে আসা একটি বালুবাহি মাহিন্দ্র ট্রাক্টর তার বাইক‌টি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনা এস্থ‌লেই মারা যায় নেছার হাওলাদার। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেমায়েতকে মৃত ঘোষণা করেন। কালকিনি থানার তদন্ত (ওসি) মো: মারগুব তৌহিদ জানান, অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় নেছারকে ধাক্কা দিলে চালক পালিয়ে যায় ।

 

এ সময় স্থানীয়রা উদ্ধার করে নেছার হাওলাদারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। এলাকাবাসি অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরটি আগুন দি‌য়ে পু‌রি‌য়ে দি‌য়ে‌ছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।