Nabadhara
ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খেজুরের রস খেয়ে ৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ২৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলে খেজুরের রস খেয়ে সদর উপজেলার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস খাওয়ার পরিকল্পনা করে।

 

এসময় পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা/ভাড় থেকে ৬ শিক্ষার্থী রস খায়। রস খেয়ে স্কুলে ফিরে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাদের পেটে ভিতর তীব্র ব্যথা শুরু হয়। এভাবে সকলে অসুস্থ হয়ে পড়লে ৬ শিক্ষার্থী কে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়।

 

অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রেশমী খাতুন বলেন, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। মাত্রা বেশি না হওয়ায় ওয়াশ করার প্রয়োজন পড়েনি। তাদের অবস্থা এখন ভালো একজন বমি করেছেন, সেজন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।