Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তিনদিনব্যাপী পিঠা উৎসবে পিঠা খাওয়ার ধুম

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১, ২০২৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার (৩১জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসকের সহধর্মিনী শারমিন চৌধুরী।

 

পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মৌসুমী রানী মজুমদার,বীরমুক্তি যোদ্ধা সাইফুর রহমান হিলু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ শেখ প্রমূখ। উৎসবে ব্যক্তি ও বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রকারের পিঠার স্টল দিয়েছেন। শত শত পিঠা প্রেমীরা পিঠা খেয়ে উৎসব কে মধুময় করে তুলেছেন। স্টলের মালিক শহিদুল ইসলাম জানান, নতুন প্রজন্মের কাছে পুরাতন প্রজন্মের পিঠে পুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি। গ্রাম বাংলার যে সকল পিঠা হারিয়ে যেতে বসেছে সেই সকল পিঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নানা ধরনের পিঠা তৈরির স্টল নিয়ে বসেছিল পিঠা উৎসবে।

 

রাত-জেগে নারীরা তৈরি করেছেন নানা ধরনের পিঠা। সকালে তাই নিয়ে হাজির হয়েছেন উৎসবে। বিভিন্ন স্টলে স্টলে ঘুরে পিঠা কিনে খাচ্ছেন ক্রেতারা। অনেকে পরিবার নিয়ে এসেছেন এই আয়োজনে। নতুন প্রজন্মের শিশুরাও পিঠার স্বাদ নিচ্ছেন। মেলার পাশেই শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।