Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হুইপ হিসেবে নড়াইলে গার্ড অব অনার গ্রহণ করলেন-মাশরাফি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

জাতীয় সংসদের হুইপ হিসেবে গার্ড অব অনার গ্রহণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার (১ ফের্রুয়ারি) হুইপ মাশরাফি বিন মুর্তজা নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে‘সম্মৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফি বিন মুর্তজা। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন, নড়াইল প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফি ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলসহ প্রশাসনের কর্মকর্তারা।

 

মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।