Nabadhara
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায়“মায়াবী মরীচিকা”কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি মোসাঃ হেনা পারভীনের“মায়াবী মরীচিকা”কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (৩ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ঐতিহ্যবাহী রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর হলরুমে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

 

কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এসময় আরোও বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা,লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম প্রমুখ।

 

পরে“মায়াবী মরীচিকা”কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।এসময় কবি প্রবক্তা সাধু, দুখু হুমায়ুন,কবি কামনা ইসলামসহ শিক্ষক, কবি সাহিত্যিক, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।