Nabadhara
ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি প্রেসক্লাবের সেক্রেটারির মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান,কালকিনি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সেক্রেটারি আশরাফুর রহমান হাকিমের মায়ের স্মরণে বিশেষ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কালকিনি প্রেসক্লাবের আয়োজনে শনিবার(৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালকিনি প্রেসক্লাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কালকিনি প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা জাকির হোসেন।

 

কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কালকিনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ওয়াশিমের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান,দুলাল হোসেন,রফিকুল ইসলাম মিন্টু,সহ সভাপতি আবু সাইদ,সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান,দপ্তর সম্পাদক জাহিদ হোসেন,প্রচার সম্পাদক রমিজ হোসেন,সাহিত্য ও পাঠাগার সম্পাদক আক্তারুজ্জামান,কার্যকরি সদস্য রাজীব হোসেন,রনি আহমেদ নিপুল,রাজু আহমেদ,রোমান হোসেন,বিএম আজাহার হোসেন,ইসতিয়াক আহমেদ চঞ্চল,বাংলাভিশনের ক্যামেরা পারসন আতিক হাসান সহ মরহুমার পরিবারের সদস্যবৃন্দ।

 

দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

 

উল্লেখ্য,কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিমের গর্ভধারিনী মা গত ২৭ জানুয়ারি (শনিবার) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।