Nabadhara
ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদ দাতা, কচুয়া (বাগেরহাট)

কচুয়ায় মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ২৬তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ঝুমুর।

 

এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,কচুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহামুদ হোসেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সহ শিক্ষক,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা। এদিন সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে সাংস্কৃতিক পর্ব নাচ, গান, ফ্যাশন শো সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪৯ টি ইভেন্টেসে ২৮১ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।