ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টুঙ্গিপাড়া উপজেলায় কাল ভোট। মঙ্গলবার (৭ মে) দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। টুঙ্গিপাড়া উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, টুঙ্গিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ উপজেলায় আটজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।
প্রসঙ্গত, টুঙ্গিপাড়া মোট ভোটার সংখ্যা ৯০১৩২ জন। পুরুষ ভোটার ৪৫৭৮৬ জন মহিলা ভোটার ৪৪৩৪৬ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

