Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি-গাছপালা সহ ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বন্ধ

Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় কালবৈশাখী ঝড়ে দুটি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি দোকান-পাটসহ টিনের ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ের পর থেকে উপজেলার কাশিপুর ও শালনগর ইউপির পার-শালনগর,গন্ডব,আড়পাড়া,কাশিপুরসহ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে এবং কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টার দিকে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ায় উপজেলার দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িঘর সহ গাছপালা উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে কয়েকটি বাড়িতে টিনের ঘরের ওপর গাছ উপড়ে পড়ে রয়েছে।

শুক্রবার (১০মে) দুপুরে শালনগর ইউনিয়নের আড়পাড়া গ্রামে গেলে রেখা বেগম জানান,বিকালে ঝড়ে দুটি গাছ ভেঙে তাদের ঘরের ওপর পড়ে ঘরটি চুরমার হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের ধলু মিয়া বলেন,বিকালের ঝড়ে তাদের গ্রামে বিভিন্ন প্রকার গাছ পড়ে অনেক লোকের ঘর ভেঙে রয়েছে। গন্ডব গ্রামের আলী আকবর জানান, বাড়ির পাশে তাদের একটি বড় আম গাছ বৈদ্যুতিক খুঁটি ভেঙে নিয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, গতকাল বিকালের কাল বৈশাখী ঝড়ে ইউনিয়নের কয়েকটি গ্রামে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ক্ষতি গ্রস্থ পরিবার গুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।

লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল আলম জানান,কালবৈশাখী ঝড়ে এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা জানতে পেরেছি। আমাদের তথ্য সংগ্রহের কাজ চলছে,তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।