Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বেগম খালেদা জিয়ার নামে করা মানহানির মামলা খারিজ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
আগস্ট ২৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নড়াইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন।

 

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় একটি সভায় বিরূপ মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। সেই অভিযোগে ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আমলী আদালতে মানহানির অভিযোগ দায়ের করেন আশিক বিল্লাহ। পরে আদালত অভিযোগ গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন। সদর থানা অভিযোগ তদন্ত করে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর আদালত অপরাধ আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। যার সিআর নং-২৮/২১

 

বৃহস্পতিবার মামলার ধার্য দিনে বাদী আদালতে হাজির না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগটি দায়ের করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মুত ওয়াজেদ আলীর ছেলে আশিক বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।