Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার কারণে অভিনয় ছেড়েছিলাম : নয়নতারা

নবধারা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের থেকে আড়ালে রাখতেই ভালোবাসেন তিনি। এমনকি খুব বেশি সাক্ষাৎকারেও দেখা যায় না অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্য-চলচ্চিত্র নিয়ে কথা সময়ে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

আর সেখানেই তার সম্পর্কে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকে নিয়ে কথা বলেছেন। নিজের এক প্রেমিকের পরামর্শে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি, একথাও জানিয়েছেন।

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী তার প্রাক্তন প্রেমিকের নাম না করেই বলেন, ‘ওই ব্যক্তিই আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন। এমন নয় যে আমার কাছে অন্য কোনও বিকল্প ছিল। তবে তিনি আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন আর আমি ভালোবাসার কারণে রাজি হয়ে গিয়েছিলাম।’

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  ২০১০-১৩ সাল পর্যন্ত প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক ছিল। প্রভু দেবা প্রকাশ্যে তার স্ত্রী লতাকে ছেড়ে নয়নতারাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তবে নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী। সেসময় নয়নতারা ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও ২০১১ সালে প্রায় দু’বছরের জন্য ছবির জগৎ থেকে দুরে সরে যান। পরে ২০১৩ সালে নয়নতারা আবারও ফিরে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।