Nabadhara
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তৈয়াবুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে শট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
ডিসেম্বর ২২, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
মাদকমুক্ত দেশ নির্মাণে,এসো মিলি তারুণ্যের উৎসবে স্লোগানকে সামনে রেখে শেখ তৈয়াবুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদের স্মরণে বাগেরহাটের কচুয়ায় শট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ডিসেম্বর শেখ তৈয়াবুর রহমান স্মৃতি সংসদ এবং বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর আয়োজনে মঘিয়া ইউনিয়ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় মোট ১৬ টি টিম অংশ নেয়। কচুয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এ্যাঃ আরাফাত আল মেহেদীর সার্বিক ব্যবস্থাপনায় শেখ তৈয়াবুর রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব মেরিন ইঞ্জিনিয়ার রেদওয়ান শিকদারের সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় সভাপতি হিসেবে ছিলেন মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান লাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,মঘিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি  মোঃ নিজামুল কবির,যুব নেতা সুজন শেখ, উপজেলা তাতী দলের সদস্য সচিব মোঃ তরিখ,ছাত্রদল নেতা মোঃ ইমরান হোসেন প্রমূখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।