Nabadhara
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা উপকরণ বিতরণ করেছে হিলফুল ফুজুল ছাত্র ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে হিলফুল ফুজুল ছাত্র ফাউন্ডেশনের উদ্যোগে মঘিয়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার বাগেরহাটের কচুয়া উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সাংবাদিক এস ওয়াজেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এস এম এ যুবায়ের রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: শামিম হোসেন, মাস্টার খালিদ হোসেন, সাংবাদিক ও গীতিকার মো: রাকিবুল ইসলাম । ছাত্র নেতা সাকিবুল ইসলাম ইমন, হাসিব গাজী, হাফেজ ইসমাইল ছাত্র অভিভাবক মো: কাইউম মীর প্রমুখ। এসময় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

 

“ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, মাদকমুক্ত জীবনযাপন এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

শিক্ষার্থীরা এই উদ্যোগের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।