Nabadhara
ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দুইদিন ব্যাপী জমজমাট হিম উৎসবের উদ্বোধন 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জানুয়ারি ২৫, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার হতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জমজমাট হিম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

উৎসবটি ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর ২টা হতে রাত ৮ টা পর্যন্ত চলছে এ উৎসব। উৎসবে মোট ২৮টি স্টল রয়েছে।

 

নানা ধরনের পিঠাপুলি, আচার, হস্তশিল্প, লাইব্রেরী, অর্গানিক ফুড, ফুল ও কুটির শিল্পের বাহারি পসরা সাজিয়ে বসেছেন নারী ও পুরুষ উদ্যোক্তারা।

 

গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে “স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ” এর আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ হিম উৎসবটি হচ্ছে।

রবিবার উৎসবের শেষ দিন।

 

২৫ জানুয়ারি শনিবার দুপুর ৩ টার দিকে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

 

উৎসবের আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এবারের উৎসবে থাকছে উপজেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। উপজেলার সকল উদ্যোক্তাদের এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছরজুড়ে উদ্যোক্তারা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। এছাড়াও থাকছে মঞ্চে কবিতা আবৃত্তি, গান পরিবেশন সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

 

উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানও এ উৎসবে যোগ দিয়েছে। স্কুলের শিক্ষক -শিক্ষার্থীরা নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা-পুলি তৈরি করে এনে ষ্টলে প্রদর্শন করেছে। অন্যান্য ষ্টলগুলোতেও চমৎকার সব প্রদর্শনী হয়েছে। শিক্ষক-শিক্ষার্থি,অভিভাবক সহ নানা শ্রেনী-পেশার মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে উৎসবটি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, এ ধরনের একটি ব্যাতিক্রম আয়োজন হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। আমি উৎসবের সফলতা কামনা করি। সেইসাথে এর উদ্যোক্তা স্টুডেন্ট কমিউনিটি গোয়ালন্দ’কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।