Nabadhara
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
এপ্রিল ৫, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় ডাকু মোল্যা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত ডাকু মোল্যা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পুর্বপাড়ায়।

 

পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,ডাকু মোল্যা প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দিঘলিয়া পুর্বপাড়ার তিন রাস্তা মোড়ে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রæতগতির মোটর সাইকেলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এসময় ডাকু মোল্যা রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কুমার কুন্ডু তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন,সড়ক দূর্ঘটনায় নিহত ডাকু মোল্যার লাশ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।