Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, চালককে কু/পিয়ে জ’খম

দিনাজপুর প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাটারিচালিত একটি ভ্যান ছিনতাইয়ের চেষ্টাকালে চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে দুইজন ও নীলফামারী জেলার একজন ব্যক্তি যাত্রীবেশে ভ্যানে উঠে খানসামার উদ্দেশে রওনা হন। চন্ডিপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তারা চালককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করলেও চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা ভ্যান ফেলে পালিয়ে যায়।

 

আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

 

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।