Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চুরি হওয়া রিকশা উ/দ্ধার করে চালকের হাতে তুলে দিল কবি নজরুল কলেজ ছাত্রদল

কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি
জুলাই ২১, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস থেকে চুরি হওয়া একটি রিকশা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২১ জুলাই) বিকেলে কলেজ ক্যাম্পাসের সামনে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, গত শনিবার (১৯ জুলাই) রাতে কলেজের মূল ফটকের সামনে থেকে দরিদ্র রিকশাচালক মো. জালালের রিকশাটি চুরি হয়ে যায়। ওই সময় কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে সে রিকশাটি ফেলে পালিয়ে যায়।

রিকশাচালক মো. জালাল জানান, “সারাদিনের কাজ শেষে আমি ক্লান্ত হয়ে গেটের পাশে রিকশাটি রেখে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ পরিচিত এক ব্যক্তি এসে বলে পাশেই ঘুমাতে, রিকশা সে পরিষ্কার করে নিয়ে আসবে। এরপরই রিকশাটি আর খুঁজে পাইনি।”

পরদিন তিনি কলেজের সিসিটিভি ফুটেজ দেখে ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় রিকশার সন্ধান পান। জালাল বলেন, “মানুষের ব্যবহার, আচার-আচরণ—এই জিনিসগুলোই আসল। ভাইয়েরা খুব ভালো মানুষ, তাদের কারণেই আজ আমি আমার রিকশা ফিরে পেয়েছি। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করতে ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এ সময় সন্দেহভাজন একজন রিকশা রেখে পালিয়ে যায়। পরবর্তীতে মালিকের সঙ্গে যোগাযোগ করে রিকশাটি প্রমাণসহ হস্তান্তর করা হয়।”

ছাত্রদলের এই উদ্যোগে কলেজপাড়ায় ইতিবাচক সাড়া পড়েছে। মানবিক এ ভূমিকার জন্য প্রশংসা করছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।