Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে বিএনপির স’ম্মেলন ১৬ আগস্ট

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় আগামী ১৬ আগস্ট, শনিবার বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপির অভিভাবক, বাংলাদেশ বার কাউন্সিল-এর ভাইস চেয়ারম্যান এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, প্রখ্যাত আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন।

কর্মী সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়াম চত্বরে সাজসজ্জার প্রস্তুতি শুরু হয়েছে। আজ সম্মেলনস্থল পরিদর্শন করেছেন বিএনপির সাজসজ্জা উপ-কমিটির নেতৃবৃন্দ। তারা প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা আশা করছেন, দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে এই কর্মী সম্মেলন একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।