Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে সাংবাদিক শিহাবকে মা/রধর,চার শিক্ষার্থী হল থেকে ব/হিষ্কার

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
আগস্ট ১৫, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ১৬ অক্টোবর সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন— একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নাসিম বাহার, নুর আলম এবং সৌমিক।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক শিহাব উদ্দিন সরকারের মোবাইল ছিনিয়ে নেয়া হয় এবং তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শিহাবকে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।