Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বি/দ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃ/ত্যু

এস. এম.শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
আগস্ট ১৬, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

এস. এম.শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় কর্মকার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিজয় মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং একই গ্রামের বাসু কর্মকারের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, বিজয় পাশের বাড়ির তিনতলার ছাদ থেকে শুকানো কয়লা আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে পাশের টিনের চালের ওপর এবং পরে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেলী জামান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।