Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় মোটরসাইকেল রেসে দুই কিশোর নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করার সময় পিকআপের সঙ্গে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া–পাবনা মহাসড়কের ভেড়ামারার ১৬ দাগ যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম (১৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ২০–২২ জন কিশোর ১০টি মোটরসাইকেলে চড়ে লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে দ্রুতগতিতে রেস করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাহিন ও সিয়াম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাহিন পথেই মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামও মারা যায়।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার বলেন, “দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।