Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলগী গ্রাম র’ক্ষায় টেকসই বাঁধ নি’র্মাণের দা/বিতে দুমকিতে মা’নববন্ধন

Link Copied!

মোঃ জসিম উদ্দিন,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত আলগী গ্রাম রক্ষায় টেকসই ভেরি বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।

শনিবার সকালে উপজেলার ভাঙন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলগী গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর মানববন্ধনে অংশ নেন।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বক্তব্য রাখেন বর্তমান ইউপি সদস্য মো: সরোয়ার, সাবেক ইউপি সদস্য মো: সুলতানা তালুকদার, জাকির বিশ্বাস, মো: মামুন হাওলাদার, সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, নিতাই চন্দ্র, অমল দাস প্রমুখ।

বক্তারা বলেন, পায়রা নদীর ভাঙনে আলগী গ্রামের দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভাঙনের মুখে গৃহহীন হয়ে হতদরিদ্র ও ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন অনেকে। ওপারের চরের জমিও সেনানিবাসের জন্য অধিগ্রহণ করে নেওয়া হয়েছে।

এ অবস্থায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।