Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গৌরনদীতে দোয়া ও মিলাদ

গৌরনদী (বরিশাল )প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল )প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসর বাদ গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ঢাকা কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। তিনি বলেন, দাম্ভিক হাসিনা জনরোষে পালিয়ে গেলেও, আওয়ামী শাসকদের শত নির্যাতনেও আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও দেশ ছেড়ে পালাননি। তিনি নেতাকর্মীদের ছেড়ে বিদেশে চলে যাওয়ার কথা চিন্তাও করেননি।

দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, আবদুল মালেক আকন, উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।