Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকার নির্বাচন পেছানোর ষ/ড়যন্ত্র করছে, বিএনপি তা মেনে নে’বে না: সেলিমা রহমান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনা খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। খালেদা জিয়া কখনো কারও সাথে আপোষ করেননি। এখন আবার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না।

তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সভা অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করেন। একইসঙ্গে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশার কথাও জানান।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বিএনপি নেতা মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সদস্য আওলাদ হোসেন, আরিফুর রহমান রতন, মনিরুজ্জামান মিল্টন, মো. মিলন খান, ইউপি সদস্য রিপন, ছাত্রনেতা এইচ এম রিয়াজ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।