Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নদীতে ঝাঁ/প দিয়ে কিশোরের মৃ/ত্যু

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফকিন্নী (রানী) নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া সিদ্দিকুর রহমান (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চকশৈল্যা বাজার সংলগ্ন ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪ টার দিকে তার লাশ উদ্ধার করে।

নিহত সিদ্দিকুর রহমান উপজেলার শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্দিকুর রহমান রাণী নদীর পাড়ে হাঁটছিলেন। হঠাৎ করে চকশৈল্যা বাজার সংলগ্ন ব্রিজে উঠে সাড়ে ১১ টার দিকে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।