Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বিএনপির অফিস ভা/ঙচুর: আওয়ামী লীগ নেতা গ্রে/ফতার

Link Copied!

মোঃ মিজানুর রহমান,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন কাজীবাকাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তোঁতা সরদার (৬৫)। তিনি উপজেলার পূর্ব খান্দুলী এলাকার বাসিন্দা এবং বাবর আলী সরদারের ছেলে।

রবিবার (১৭ আগস্ট) সকালে ডাসার উপজেলার খান্দুলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহে-তাশামুল ইসলাম জানান, বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তোঁতা সরদারকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।