Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

২৬ বছরে প্রথম জিপিএ-৫, সুমা খানের কৃতিত্ব

মো. সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) 
আগস্ট ২০, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

মো. সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) 

বাগেরহাটের ফকিরহাটে হযরত আমীর হামজা (রা.) দাখিল মাদ্রাসার ২৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জিপিএ-৫ অর্জন করেছেন শিক্ষার্থী সুমা খান। এই অনন্য অর্জনকে ঘিরে মাদ্রাসায় বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোফাজ্জল হায়দার। প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুমা খান, যিনি মাদ্রাসার ইতিহাসে এই সাফল্য এনে দিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আমীর হামজা (রা.) ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব খান মোশাররফ হোসেন, ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইউনুস আলী, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান এবং উপজেলা যুবদল নেতা শেখ মিলন মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “এই অর্জন শুধু সুমা খানের নয়, এটি পুরো মাদ্রাসার জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত। এ সাফল্য ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।