Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে দীঘিনালায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অ’ভিযান

Link Copied!

কাওসার হোসেন মামুন,দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন আজ তাদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে একযোগে ৯ ঘণ্টায় ৯০০টি ময়লার ভাগাড় পরিষ্কার করে নতুন ইতিহাস গড়ছে সংগঠনটি।এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) দীঘিনালা উপজেলা টিমও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
এদিন তারা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন—
১. উপজেলা নির্বাচন অফিস
২. বাদল টিলা এলাকা।এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) দীঘিনালা উপজেলা টিমও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এদিন তারা উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন এর চিহ্নিত স্থানে মোট ১৬ জন স্বেচ্ছাসেবী একসাথে কাজ করেন।
পরিষ্কার করা জায়গাটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ও প্রস্থ ২৬ ফুট।এই সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, শিক্ষক, উত্তর কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়; উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন; উপজেলা লজিস্টিক সমন্বয়কসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, “নবম প্রতিষ্ঠা বার্ষিকীর এই উদ্যোগ শুধু ময়লা পরিষ্কার নয়, এটি একটি প্রতিজ্ঞা—সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।
বিডি ক্লিন বিশ্বাস করে, পরিচ্ছন্ন সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।