জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, সাতক্ষীরা-৩ আসনের টিম লিডার আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহিন, যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান টুকু, সদস্য আশিকুজ্জামান তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সম্মেলনে সাস কমিটির কবির আহমেদ, খোরশেদ আলম, আঃ কুদ্দুছ, শাহরিয়ার জামান, শওকত আলী, মামুন হোসেন এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ১নং থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন:
- ১নং ওয়ার্ড: সভাপতি – ইউনুছ আলী সরদার, সাধারণ সম্পাদক – শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – বিল্লাল হোসেন
- ২নং ওয়ার্ড: সভাপতি – মজনু রহমান, সাধারণ সম্পাদক – মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – আয়ুব আলী
- ৩নং ওয়ার্ড: সভাপতি – আঃ রব, সাধারণ সম্পাদক – শাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – রহমতুল্লাহ
- ৪নং ওয়ার্ড: সভাপতি – আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক – তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – শাহিন আলম
- ৫নং ওয়ার্ড: সভাপতি – লিয়াকত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক – সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক – নূরুল ইসলাম মিলন
- ৬নং ওয়ার্ড: সভাপতি – শওকত আলী, সাধারণ সম্পাদক – রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – মনিরুল ইসলাম
- ৭নং ওয়ার্ড: সভাপতি – সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক – মোস্তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – জুয়েল মামুন
- ৮নং ওয়ার্ড: সভাপতি – মামুন হোসেন, সাধারণ সম্পাদক – শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – আবু শাহিন পলাশ
- ৯নং ওয়ার্ড: সভাপতি – এরশাদ আলী, সাধারণ সম্পাদক – মইনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক – আবু মুছা
সম্মেলনে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করার আহ্বান জানান এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বুধহাটা ইউনিয়ন বিএনপি আরও সক্রিয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

