Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ছাত্রশিবিরের আয়োজনে আশি শিক্ষার্থীর সংবর্ধনা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন, দেশের আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের শুধু ফল নয়, নৈতিক ও মানবিক গুণাবলিও অর্জন করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তফা আল মুজাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা জেলা ও মহানগর সভাপতি এবং জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক, খুলনা জেলা উত্তর শাখার ছাত্রশিবির সভাপতি আবু ইউসুফ ফকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. নাজিমুদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির পূর্ব রূপসা শাখার সভাপতি মো. আল আমিন শেখ। সঞ্চালনায় ছিলেন শিবিরের উপজেলা সেক্রেটারি তানিমুল ইসলাম শ্রাবন এবং HID সম্পাদক হাসান মির্জা।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ছাত্রশিবির রূপসা উপজেলার সাবেক সভাপতি ও নৈহাটি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আজিমুদ্দিন, জেলা উত্তর শাখার বাইতুলমাল সম্পাদক আবু জাফর, মাদরাসা সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য সম্পাদক বোরহান কবির এবং ফাউন্ডেশন সম্পাদক মোরসালিন আকন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন আব্দুল কাদের, ফাল্গুনী মুখার্জি, তাপস কুমার ভট্টাচার্য ও মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।