Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ইউএনও’র অ/ভিযানে অ/বৈধ ড্রেজিং মেশিন ও পাইপ ধ্বং*স

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজিং মেশিন ও ২৫-৩০টি ড্রেজিং পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।

এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২৫-৩০টি পাইপ ও বালু উত্তোলনে ব্যবহৃত ২টি বড় শ্যালো মেশিন ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা যেন কোন জমি, পুকুর বা নদী থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মাটি বা বালু উত্তোলন না করে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।