শাহরিয়ার হাসান উল্লাস,জামালপুর প্রতিনিধি
বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ জামালপুর জেলা কর্তৃক আয়োজিত যুব সমাবেশ দিনব্যাপী শরীফপুর আহলে হাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত যুবক, ধর্মপ্রাণ মানুষ ও অতিথিরা এতে অংশ নেন।
দিনব্যাপী সমাবেশে আলোচকরা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ নৈতিক অবক্ষয়, আসক্তি ও বিভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো কোরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠন। ইসলামি শিক্ষা ও আদর্শকে মেনে চললেই তরুণ প্রজন্ম সঠিক নেতৃত্ব দিতে পারবে এবং সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—যুব সমাজকে ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ছাড়া যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। এ ধরনের সমাবেশের মাধ্যমে তরুণদের মাঝে সঠিক আদর্শ ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ইসমাঈল বিন আব্দুল গণী এবং উদ্বোধন করেন দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মাসুদ বিন আব্দুল্লাহ।
প্রধান অতিথি ছিলেন ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও চেয়ারম্যান, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—,প্রিন্সিপাল (অব.) মুহাম্মাদ বাহাজ উদ্দীন, প্রধান উপদেষ্টা, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা,অধ্যাপক মুহাম্মাদ বযলুর রহমান, সভাপতি, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা,মুহাম্মাদ আবু মুসা আনছারী, সহ-সভাপতি, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা,মুহাম্মাদ রফিকুল ইসলাম (বেলাল), প্রধান উপদেষ্টা, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর উত্তর সাংগঠনিক জেলা,মুহাম্মাদ মাসউদুর রহমান, সভাপতি, আহলেহাদীয় মদোবন বাংলাদেশ, জামালপুর উত্তর সাংগঠনিক জেলা।
প্রধান আলোচক ছিলেন মুহাম্মদ মুসলিম উদ্দীন, সহ-সভাপতি, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর উত্তর সাংগঠনিক জেলা। এছাড়া আলোচনা করেন মুহাম্মাদ শরাফত আলী (বিদ্যুৎ), আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর উত্তর সাংগঠনিক জেলা এবং মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ।
এছাড়াও বক্তব্য রাখেন, কামারুজ্জামান বিন আব্দুল বারী, সাধারণ সম্পাদক, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ, জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ও ডাইস প্রিন্সিপাল, বেলটিয়া কামিল মাদরাসা জামালপুর,
আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ হাবীবুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুহাম্মাদ আলামিন, আব্দুল্লাহ বিন সলিম উদ্দীন, মুহাম্মাদ আক্তার হোসেন, এসএম এরশাদ আলম, মুহাম্মদ মনিরুল ইসলাম, আব্দুল আলীম, মুহাম্মদ আবু সাইদ, মুহাম্মদ মকবুল হোসাইন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আব্দুস সবুর, সাবেক সভাপতি, আহলে হাদীছ যুবসংঘ জামালপুর সাংগঠনিক জেলা এবং মোঃ বুলবুল আহমেদ, যুববিষয়ক সম্পাদক, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা।
আয়োজনের আহ্বায়ক ছিলেন মোঃ ইউসুফ আলী, প্রশিক্ষণ সম্পাদক, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিলেন শরীফপুর দক্ষিণপাড়া আহলে হাদীছ জামে মসজিদ কর্তৃপক্ষ।
দিনব্যাপী আলোচনা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন—এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সৎ, আদর্শবান ও নৈতিকভাবে দৃঢ় সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

