Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
আগস্ট ২৬, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।

সভায় উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষায় সাম্প্রতিক পরিস্থিতি, সামাজিক অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, চিকিৎসক এম আর ফরাজী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবু তালেব শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ শোয়েব হোসেন গাজী, প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক মোঃ তাওহীদুর রহমান বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রহমত শেখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এবং ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা রঞ্জন হালদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।