খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পারুখালী নতুন বাজার ময়দানে আয়োজিত এই সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম জাহেদী, রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, এবং তেরখাদা উপজেলা সেক্রেটারি মো. নাহিদ হাসান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন তেরখাদা ইউনিয়নের আমীর আবদুস সামাদ লিটন ও সেক্রেটারি সাজ্জাদুল ইসলাম রাসেল।
আরও উপস্থিত ছিলেন মাওলানা এমএ হাফিজ, লিয়াকত আলী, হাফিজ আব্বাস মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এস এম আবদুল্লাহ এবং পরিচালনা করেন মাসুদুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন মো. নূর ইসলাম, মোল্লা তৈয়েবুর রহমান, ইউসুফ আলী, মিলু শেখ, বাবু শেখ, ইলিয়াস শেখ, বিল্লাল মোল্লা, বিল্লাল সরদার, রবিউল শিকদার, আবু তালেব শিকদার, ইয়ামিন হোসেন এবং ছাত্রনেতা মো. ইফরাদ ও হেদায়েত হোসেন প্রমুখ। সম্মেলনে নেতারা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি ও আদর্শ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সহযোগী সদস্যদের ভূমিকা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

