Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় তারেক রহমানের ৩১ দফা প্রচারে মাঠে,পারভেজ মল্লিক

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা-০৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক তেরখাদায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার সদরসহ কুমিরডাঙ্গা, মন্ডলগাতি, ইছামতি, বসুন্দারীতলা, ধানখালী, কুশলা ও সাচিয়াদাহসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগে পারভেজ মল্লিক বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট চান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরেন।

পারভেজ মল্লিক বলেন, “বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নেওয়া গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র বহুবার ফিরে এসেছে, আর এখন সেই পথ দেখাচ্ছেন তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের দিশা দিতে সক্ষম।

তিনি আরও বলেন, “বর্তমান দুঃশাসনে জনগণ আজ দিশেহারা। ভোটের অধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন—সবকিছুই বিপন্ন। এ অবস্থার পরিবর্তনে বিএনপির বিকল্প নেই। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আত্মত্যাগ ও তারেক রহমানের কর্মপন্থাকে সামনে রেখে এগিয়ে যাই—তবে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে।

গণসংযোগে কৃষক, দিনমজুর, দোকানি ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন পারভেজ মল্লিক। তার উপস্থিতিতে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই বিএনপির রাজনীতির প্রতি সমর্থন প্রকাশ করে মাঠপর্যায়ে কাজ করার আগ্রহ জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, গোলজার আলম, আরিফ শেখ, জিয়া সরদার, ফেরদৌস শেখ, ইমদাদ শেখ, ইনামুল শেখ, মাজহারুল ইসলাম, মো. সাবু, টুলু মোল্যা, মো. জিয়ার, মো. দুলু, মিন্টু প্রমুখ। এছাড়াও দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।