Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন অনিয়মের অভিযোগ,দুদকের অ’ভিযান

Link Copied!

কাওসার হোসেন মামুন, দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি

বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।আজ বুধবার সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদে দুদক অভিযান পরিচালনা করেন।

দুদকের হট লাইন নাম্বার ১০৬ এ ফোন করে অভিযোগ জানানো পর রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান নেতৃত্ব দেয়।দুদকের সহকারী পরিচালক বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণে নয় ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।