Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
আগস্ট ২৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়।

সভায় টাইফয়েড টিকাদান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন—বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. রিয়াসাত আজীম রাফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মুক্তি বিশ্বাস এবং মেডিকেল অফিসার ডা. এম আর ফরাজী।

বক্তারা জানান, আগামী ১২ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে। এ উপলক্ষে ইতোমধ্যে ‘ভ্যাক্সি-পে’ এবং ‘VaxEPI’ ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চিতলমারী উপজেলায় মোট ৩৮,৪৩৭ জন শিশু এই কর্মসূচির আওতায় আসবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাত হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম সুলতান সাগর, সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম বাবু, কারিগরি শিক্ষক প্রতিনিধি এস. এম. ইদ্রিসুর রহমান, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মুকুল কিশোর মজুমদার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি কে. এম. রাজু আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের মো. শহিদুল ইসলাম ও ব্র্যাক প্রতিনিধি মো. নাজিম উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।