Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অ’শ্লীলীন প্রস্তাবের প্রতিবাদ করায় একই পরিবারের ৫ জনকে পি’টিয়ে জ’খম

খুলনা জেলা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে এক যুবতীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জাবুসা গ্রামের আজিজুল শেখের মেয়ে অনুপা (২০) কে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের আসাবুর নামের এক যুবক। সর্বশেষ ২৭ আগস্ট বিকেলে অনুপাকে আবারও কুপ্রস্তাব দেন তিনি।

বিষয়টি নিয়ে অনুপার পরিবার আসাবুরের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে আসাবুর ও তার লোকজন অনুপার পরিবারের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।

এতে অনুপা, তার বাবা আজিজুল শেখ (৪৫), মা রেহেনা বেগম (৩২), দাদা সিদ্দিকুর রহমান (৭০) এবং পরিবারের আত্মীয়া তানিয়া বেগম (২৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অনুপার মা রেহেনা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।