Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক তোয়েব মুন্সি, সদস্য সচিব আতিয়ার পারভেজ মনোনীত

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ট খুলনা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এন টিভির ব্যুরো প্রধান মো. আবু তোয়েব মুন্সিকে আহ্বায়ক ও বাংলাভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার রাতে মহানগর বিএনপি কার্যালয়ে সাংবাদিক মো. আবু তোয়েব মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন ও সদস্য সচিব মো. রকিকুল ইসলাম মতি।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরাও পেশাদার সাংবাদিক এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত। নবগঠিত কমিটি সাংবাদিক সমাজের অধিকার, পেশাগত মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।