Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে’ফতার

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বুধবার (২৭আগস্ট) সন্ধ্যায় নড়াইল সদর পৌরসভার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রকিবুজ্জামান পলাশ দুর্গাপুর গ্রামের মিনা ওয়াহিদুজ্জামান এর ছেলে।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছর আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে গত বছরের (১০সেপ্টেম্বর) সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

এ মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ কে ওই মামলায় গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল কবির বলেন, নাশকতা মামলার আসামি হিসেবে পলাশ কে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।