জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রাতিষ্ঠানিক ২৮টি জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করে। এ উপলক্ষে মোট ৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জলাশয়গুলোতে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়। মাছ অবমুক্ত কার্যক্রমের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মাছ উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ ও জলাশয়সমূহের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

