Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর এমএম কলেজে হোস্টেল ও পরীক্ষা ফি কমানোর দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

যশোর প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের হোস্টেল ফি ও অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফি কমানোর দাবিতে অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেছে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা এই স্মারকলিপি দেন।

 

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, জেলা সেক্রেটারি কামরুজ্জামান বাপ্পি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার ও আকিব আনোয়ার।

 

নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, বর্তমান হোস্টেল ফি এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত চাপ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে সময়মতো ফি পরিশোধ করতে পারছেন না, ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে ফি কমিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।