Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে গাছ কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হা/মলায় আ/হত -১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে বসতভিটার গাছ কাটায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে সাজিদা খাতুন (৪৫) রক্তাক্ত জখম হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট সকাল সাড়ে দশটার সময় মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলার পল্লীতে। এ ঘটনায় এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে সাজিদা খাতুনের বসতভিটা নিয়ে একই এলাকার রেজাউল ইসলাম এর সম্প্রতি ধরে দ্বন্দ্ব চলে আসছে। উক্ত ঘটনায় কয়েকটি মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ইতিপূর্বে সাজেদা খাতুন বাদী হয়ে শ্যামনগর থানায় রেজাউল ইসলাম, হাবিবুর রহমান হাবু সহ কয়েক জনকে বিবাদী করে গত২৯। ৪।২৫ তারিখে ৩২ নং ও সি আর ৪৩৫/২৫নং ও ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে সি আর ৪৩৫আ২৫ নং মামলা আদালতে চলমান রয়েছে।

এ ঘটনায় আবারো সাজিদা খাতুন বাদী হয়ে রেজাউল ইসলাম, হাবিবুর রহমান হাবু, কামরুল ইসলাম, রিজিয়া খাতুন ও রাকিব হোসেনকে বিবাদী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার এর অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, বিষয়টি আমার নলেজে রয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।