Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
আগস্ট ২৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদারের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মজিবুর রহমান স্বাক্ষরিত ৪৫.৪০.০০০০.০০২.২৭.০০১.২৫ নম্বর স্মারকে গত সপ্তাহে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এতে যশোর সিভিল সার্জন ডা. মাসুদ রানাকে সভাপতি এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক ও মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সলকে সদস্য করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। পরে ভুক্তভোগীরা এসব পত্রিকার কাটিংসহ খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ডা. রাজিব সরদার দীর্ঘ এক যুগ ধরে একই কর্মস্থলে থেকে প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা, মাদক সেবন, সিনিয়রদের উপেক্ষা করে পদ দখল, নানা প্রকল্পে দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ডা. রাজিব সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আলোচিত এক সময়ের আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী রঞ্জিত সরদারের ছেলে। ২০১৪ সালে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মাধ্যমে চাকরি জীবনের সূচনা করেন। এরপর স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অনিয়মে জড়ান বলে অভিযোগ।

খুলনা বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মজিবুর রহমান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।